কাঁটাতার

-উজান চক্রবর্ত্তী, প্রথম বর্ষ


তিনদিকে জলে ঘেরা একটা ছোট্ট দেশ। সেই দেশের শীতঘুম কাটেনি, আজ বহুকাল হল। গাঙের জলে বিশ্বাস ফেরি করত যারা, তারাও কোনো এক অজানা জ্বরের ভয়ে দোর দিয়ে ঘুমোচ্ছে। তবুও ওরা যুক্তিশূন্য হয়ে হাপিত্যেশ করছিল, কেউ কেউ মাঝ-দরিয়ায় ডুব মেরে আর ফিরলো না। সেই দেশে নিখোঁজের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। কেউ কেউ ডুকরে কেঁদে উঠছে ভয়ে।

দেশের প্রান্তে নাকি এখন আর কাঁটাতার নেই শুনলাম? এপার ওপার অবিকল এক! তবে ওপারে অসুখ করে না কারো, সবাই একসঙ্গে কাঁদে, একসঙ্গে হাসে। কারা যেন প্রহর গোনে চুপ করে, দিনশেষে হিসেব করে সুখ-দুঃখ ভাগ করে দেয়। সবাই পেট পুরে খেতে পায় আর প্রাণ ভরে ঘুমোয়। ডেকো না! এখন ডেকো না কেউ! সবাই ঘুমোচ্ছে... কাল সকালে সমতলের মাঝ-বরাবর বয়ে চলা দরিয়ার জলেই নাহয় স্বপ্ন ভেঙে দিও...





ছবিঃ রূপকথা, দ্বাদশ শ্রেণী 

Comments

Popular Posts