কয়েকটি আলোকচিত্র ও শঙ্খ ঘোষের একটি কবিতা
শিশুরাও জেনে গেছে
কী হতভাগ্য সেই দিন যখন শিশুরাও জেনে গেছে গাছ কখনো কথা বলতে পারে
না আর সাতভাই চম্পাকে ডাকতেও পারে না কোনো পারুলবোনের
রূপকথা
- Nayan Mahato
কী হতভাগ্য সেই দিন যখন বুকের ভিতর দিকে ছুটে যায় বাঁধভাঙা জল কিন্তু চোখ
তাকে ফিরেও ডাকে না শুধু অযুত আতশবাজি শোভা হতে হতে শূন্যের
গহ্বরে ভেঙে অন্ধ হয়ে দেখে
পাথরের মুখচ্ছবি নেই কিন্তু মুখের পাথরছবি আছে
- Nilabhro
কী হতভাগ্য সেই দিন যখন গর্জনতেল ভুলে শুকনো দাঁড়িয়ে থাকে নিঃস্বপ্ন প্রতিমা
কোনো গাছ আর একটাও কথা বলতে পারে না এই হিমানীর ঘরে
কী হতভাগ্য সেই দিন যখন চম্পাকে বুক ভরে ডাকতেও পারে না কোনো পারুল
আর শিশুরাও জেনে গেছে সেইসব কথা।
- Santu Ghosh




Comments
Post a Comment