আমি শিশু মাত্র

- বর্তিকা দেবনাথ, প্রথম বর্ষ


 আমি একটি অসহায় শিশু!

সমাজের নিপীড়নের জন্য প্রস্তুত নই,

আমি একটি অত্যাচারিত শিশু!

প্রস্তুত নই যৌন হয়রানির জন্য , 

আমি একটি অনাশ্রিত শিশু!

প্রাণ হারাতে প্রস্তুত নই ,

আমি নিরবলম্বন শিশু!

আমার কোনো ধর্ম নেই,

আমি একটি নিরাধার শিশু! 

বর্ণভেদ করতে শিখিনি ,

আমি একটি নিরুপায় শিশু !

দুবেলা দুমুঠো ভাতই চেয়েছি...

আমি একটি শিশু! 

বাঁচতে এবং ভালবাসতে এসছি,

আমি একটি অতি সামান্য শিশু! 

আমার শরীরে বইছে লাল রক্ত,

যেখানে ধর্ম খোদাই করা নেই,

খুবই সামান্য শিশু মাত্র!


Comments

Popular Posts