আমাদের যুদ্ধ

- সমৃদ্ধি দে, HS passout 


দহন করব পিশাচ তোদের

বহন করব কালী। 

আঁধার রাতে হাঁটবো মোরা 

হাতে নিয়ে তরবারি।

বুক ফুলিয়ে, সবাই মিলে, 

যুদ্ধ জিতবো মোরা। 

ভেজাবো রাস্তা পিশাচ রক্তে 

ফেলবে অশ্রুজল ওরা।

সম্মান যে উভয় প্রাপ্য, 

কেউ নয় ছোটো বড়, 

শিক্ষা সমান, তোমার - আমার 

শিক্ষাই একমাত্র অস্ত্র। 

"মেয়ে শিশুকে বাঁচাও, কন্যা শিশুকে পড়াও" 

কতটা সত্যি হলো? 

পড়েও যদি মরতে হয় 

এ কেমন বিচার হলো? 

বিচার চাই! বিচার চাই! 

বিচার চাইছি এবার! 

খাঁচার পাখি থাকবোনা আর, 

শিকল ভাঙ্গব এবার। 

শিক্ষা সবার, তোমার - আমার, 

শিক্ষা করবে জয়।  

শিক্ষাই জাতির আসল অস্ত্র, 

শিক্ষাই মেরুদন্ড।



Comments

Popular Posts